| ছবি সংগৃহীত |
জুলাই হত্যাকাণ্ড মামলা: হাইকোর্টের জামিন নিয়ে আসিফ নজরুলের ব্যাখ্যা
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশের এক সদস্যকে জামিন দিয়েছে। এতে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এ জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
“হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পর্ক নেই।”
তিনি আরও জানান, হাইকোর্টের সিদ্ধান্ত প্রশ্নের ঊর্ধ্বে নয়। এ কারণে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। এ বিষয়ে বুধবার সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করবে।
0 Comments