Header Ads Widget

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

ছবি সংগৃহীত

 

চুয়াডাঙ্গার জীবননগরে স্কুল-কলেজে মোবাইল নিষিদ্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সব স্কুল ও কলেজে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, বিজিবি প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবটি উপস্থিত সবাই সর্বসম্মতভাবে সমর্থন জানান।

ইউএনও মো. আল আমীন বলেন—

“সম্প্রতি পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরে মোবাইল ফোন নিষিদ্ধের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। জীবননগরেও একই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠানে রেজুলেশন পাঠাব এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে বৈঠক করব। সবার সহযোগিতা পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হবে।”

সূত্র: Rtv News 

Post a Comment

0 Comments