![]() |
| ছবি সংগৃহীত |
বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
আগামী মাসে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে এবং ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এই দুটি ম্যাচ দিয়েই শেষ হবে আর্জেন্টিনার বাছাইপর্ব।
দলে তারকাদের উপস্থিতি
প্রাথমিক ৩১ সদস্যের দলে আছেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজসহ নিয়মিত তারকারা। বাদ পড়েছেন তিন ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো, কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং দুই মিডফিল্ডার এনজো বারেনেচিয়া ও এনজো ফার্নান্দেজ।
যারা ফিরেছেন ও নতুন মুখ
দলে ফিরেছেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, ক্লাদিও এচেভেরি ও গঞ্জালো মন্টিয়েল। প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। এছাড়া তরুণ মিডফিল্ডার অ্যালান ভারেলা ও ডিফেন্ডার জুলিও সোলারও জায়গা পেয়েছেন।
আর্জেন্টিনার প্রাথমিক দল (৩১ জন)
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার:
ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার:
লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।

0 Comments