| ছবি সংগৃহীত |
সহকারী জজ নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে (১৮শ বিজেএস) এবার নিয়োগ পাদ সংখ্যা ১০০টি।
সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে এ সংক্রান্ত এক সার্কুলার প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়
পদের নাম: সহকারী জজ
পদসংখ্যা: ১০০টি
বেতন স্কেল: ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা (২০১৬ সালে বর্ণিত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রদত্ত অন্য সুবিধাও প্রাপ্য হবেন)।
প্রার্থীর বয়স: অনধিক ৩২ বছর (১ জানুয়ারি ২০২৫ তারিখে)
আবেদনের যোগ্যতা:
*আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
*স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, পরীক্ষার নম্বর বণ্টনসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদন ফি: টেলিটকের মাধ্যমে আবেদন ফি বাবদ ১২০০ টাকা পরিশোধ করতে হবে (ফি জমাদানের শেষ সময় ১ অক্টোবর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট)।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমাদান ১ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
0 Comments