| ছবি সংগ্রহীত |
নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ঘরে নতুন সন্তান
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের ঘরে এসেছে নতুন পুত্র সন্তান। তার নাম রাখা হয়েছে আরহাম।
নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, “এক ট্র্যাজেডির মধ্য দিয়ে এক নতুন জীবন এসেছে। আরহাম তার দুই বড় ভাই আহিয়ান ও আজহানের সঙ্গে বাবার সাহস ও সেবার উত্তরাধিকার বহন করবে।”
গত ২৮ জুলাই পার্ক অ্যাভিনিউয়ের একটি ভবনে গুলিবর্ষণে দিদারুল ইসলাম নিহত হন। মৌলভীবাজারের কুলাউড়ার এই পুলিশ কর্মকর্তা প্রায় সাড়ে তিন বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে কর্মরত ছিলেন।
মরণোত্তর তাকে ‘প্রথম গ্রেডের ডিটেকটিভ’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। নিউ ইয়র্কেই তার দাফন সম্পন্ন হয়।
প্রবাসী বাংলাদেশিরা দিদারুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ভার্জিনিয়া অ্যাভিনিউয়ের নাম ‘ডিটেকটিভ দিদার অ্যাভিনিউ’ করার দাবি জানাচ্ছেন।
0 Comments