Header Ads Widget

ফোবানা সম্মেলনে প্রথমবার পারফর্ম করবেন জায়েদ খান

ছবি সংগৃহীত

 

প্রথমবার ফোবানা সম্মেলনে পারফর্ম করবেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান প্রথমবারের মতো ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন। কানাডার মন্ট্রিয়ালে অনুষ্ঠিতব্য এই সম্মেলন চলবে ২৯ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। সম্মেলনের শেষ দিন ৩১ আগস্ট মঞ্চে উঠবেন তিনি।

এর আগে জায়েদ খান বিভিন্ন দেশে পারফর্ম করলেও, বাঙালি অধ্যুষিত কানাডার মন্ট্রিয়ালে এটাই তার প্রথম পারফরম্যান্স। এর আগে তিনি কানাডার ক্যালগরিতেও পারফর্ম করেছেন।

জায়েদ খান বলেন—

“ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন, খুবই প্রেস্টিজিয়াস একটি অনুষ্ঠান। এখানে পারফর্ম করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আরও অনেক নামকরা শিল্পী পারফর্ম করবেন। আশা করি অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে।”

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ফোবানা (Federation of Bangladeshi Associations in North America)-এর উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Post a Comment

0 Comments