🏏 ধোনি কি ভারতের ভবিষ্যৎ কোচ হবেন?
| ছবি সংগৃহীত |
২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এর বাইরে কোচিংয়ের সঙ্গে তাঁর তেমন কোনো সম্পৃক্ততা নেই। তবে একটি বিষয়ে সবাই একমত—ধোনির মতো তীক্ষ্ণ ক্রিকেট–মস্তিষ্ক খুব কম খেলোয়াড়েরই আছে।
🔹 কেন অনন্য ধোনি?
-
মাঠে ফিল্ড সাজানোয় কৌশল
-
প্রতিপক্ষ ব্যাটসম্যানের মনোভাব বোঝার দক্ষতা
-
উইকেটের পেছনে অবিশ্বাস্য কৃতিত্ব
এসব মিলিয়ে ধোনি হয়ে উঠেছেন অন্য সবার চেয়ে আলাদা। তিনিই এখন পর্যন্ত একমাত্র অধিনায়ক যিনি জিতেছেন—
✔️ ওয়ানডে বিশ্বকাপ
✔️ টি–টোয়েন্টি বিশ্বকাপ
✔️ চ্যাম্পিয়নস ট্রফি
| ছবি সংগ্রহীত |
🔹 সামনে কী হতে পারে?
চেন্নাই সুপার কিংসের সঙ্গে ধোনির সম্পর্ক দীর্ঘ দিনের। তাই ভবিষ্যতে আইপিএলে ডাগআউটে তাঁকে দেখা যেতে পারে। তবে ভারতের পূর্ণকালীন কোচ হওয়া অনেক ভিন্ন বিষয়।
কারণ, প্রধান কোচ মানেই বছরে অন্তত ১০ মাসের ব্যস্ততা। এ নিয়ে অনেকেই সন্দিহান—ধোনি আদৌ এতটা সময় দিতে পারবেন কি না।
এক ক্রিকেট বিশ্লেষকের ভাষায়—
👉 “যদি ধোনি সত্যিই পূর্ণকালীন কোচের দায়িত্ব নেন, তবে আমি ভীষণ অবাক হব। কারণ এ জন্য যে সময় ও প্রতিশ্রুতি দরকার, সেটা ধোনির পক্ষে দেওয়া কঠিন।
0 Comments