📢 অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য সুখবর!
দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আবার ফিরল অ্যাপল ওয়াচে রক্তের অক্সিজেন মাপার সুবিধা।
গত বৃহস্পতিবার এক ঘোষণায় অ্যাপল জানিয়েছে, নতুনভাবে নকশা করা এই প্রযুক্তি এখন থেকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা আবার ব্যবহার করতে পারবেন।
🔹 কোন মডেলে ফিচারটি ফিরছে?
-
অ্যাপল ওয়াচ সিরিজ–৯
-
অ্যাপল ওয়াচ আলট্রা–২
ব্যবহারকারীরা iOS 18.6.1 ও watchOS 11.6.1 হালনাগাদ করার পর এই সুবিধা পাবেন।
🔹 কীভাবে কাজ করবে?
হালনাগাদের পর সেন্সর তথ্য সংগ্রহ করবে অ্যাপল ওয়াচ, তবে ডেটা বিশ্লেষণ করবে সংযুক্ত আইফোন।
ফলাফল দেখা যাবে হেলথ অ্যাপের "Respiratory" বিভাগে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এভাবে তথ্য প্রক্রিয়াকরণের নতুন ব্যবস্থার মাধ্যমে অ্যাপল পূর্বের সেন্সর নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।
🔹 কেন বন্ধ হয়েছিল এই ফিচার?
২০২৪ সালের জানুয়ারিতে মার্কিন আদালত রায় দিয়েছিল যে, মাসিমো নামের একটি মেডিকেল টেক কোম্পানির পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল।
ফলে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কিছু মডেলে রক্তের অক্সিজেন অ্যাপটি বন্ধ হয়ে যায়।
যেসব মডেলের অংশ নম্বর “LW/A” দিয়ে শেষ হতো, সেগুলোতে ব্যবহারকারীরা শুধু আইকন দেখতে পেতেন, কিন্তু অ্যাপ চালু করা যেত না।
তবে এবার নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুনরায় অনুমোদন মিলেছে এবং ব্যবহারকারীরা আবার আগের মতো স্বাভাবিকভাবে ফিচারটি উপভোগ করতে পারবেন।
0 Comments